জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছে। তারা স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, জীবিকা উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন।