কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টে পাহাড়ধসে বিবি হাফসা (১৯) নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার শিশু ছেলে আব্দুল মজিদ আহত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকের একটি পাহাড়ের ঢালে অবস্থিত বসতি ওপর পাহাড়ধসে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিবি হাফসা (১৯) ওই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।
আরও পড়ুন
পাহাড়ধস-বন্যায় মৃত্যু বেড়ে ৫৭ জন
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ইনচার্জ (উপসচিব) গাজী শরিফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে পাহাড় ধসের ঘটনায় বিবি হাফসা নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার তিন বছর বয়সী ছেলে আব্দুল মজিদ আহত হয়েছে।
শরিফুল হাসান আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্বেচ্ছাসেবক ও স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় নিহতের পরিবারকে উদ্ধার করা হয়। আহত শিশু আব্দুল মজিদকে উদ্ধার করে ক্যাম্প-সংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহাঙ্গীর আলম/এসআর








