ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সফরে এলে তাকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে শহরে প্রবেশের পর আটক করা যায় কি না, সে বিষয়ে আইনি পথ খুঁজে দেখার কথা জানানোর পর এই তীব্র প্রতিক্রিয়া জানান ট্রাম্প।এর আগে নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক বক্তব্যে মেয়র জোহরান মামদানি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে 'যুদ্ধাপরাধী' হিসেবে উল্লেখ করেন এবং তাকে আন্তর্জাতিক বিচার আদালতে (হেগ) পাঠানো উচিত বলে মন্তব্য করেন।এমনকি নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে স্থানীয় আইন অনুযায়ী তাকে গ্রেপ্তারে কী ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব, সে বিষয়ে পৌরসভার কর্মকর্তাদের সাথে আইনি আলোচনা চলছে বলেও জানান তিনি।মেয়রের এমন উদ্যোগের কড়া সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সাথে তারা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর গ্রেপ্তারি পরোয়ানাকে ভুয়া আখ্যা দিয়ে আইসিসি-কে একটি ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলে অভিহিত করে। ইসরায়েলের স্পষ্ট বক্তব্য যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো দেশের ওপরই এই আদালতের কোনো এখতিয়ার নেই।মেয়র মামদানির বক্তব্যের কড়া বিরোধিতা করে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘যুক্তরাষ্ট্রে থাকাকালীন নেতানিয়াহু কোনোভাবেই গ্রেপ্তার হবেন না।’ ট্রাম্প আরও যোগ করেন, নেতানিয়াহু মূলত ইরানের বিরুদ্ধে লড়াই করছেন, যে ইরান হাজার হাজার সাধারণ মানুষ ও মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এছাড়া যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য বা চুক্তিভুক্ত দেশ না হওয়ায় এই ধরনের পরোয়ানা বাস্তবায়নে ওয়াশিংটনের ওপর কোনো আইনি বাধ্যবাধকতাও নেই।
রাজনীতি
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হবে না নেতানিয়াহুকে: ট্রাম্প

শেয়ার করুন







