গাজীপুরে আদালতের গারদখানা থেকে সম্রাট নামে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছেন। সোমবার (২০ জুলাই) দুপুর দুইটার দিকে ঘটনাটি ঘটে। পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুরে ডাকাতি মামলার ৬ জন আসামিকে আদালতে নেওয়ার জন্য গারদখানায় নেওয়া হয়। গারদ খানায় নেওয়ার পর একাধিক ডাকাতি মামলার আসামি সম্রাট পালিয়ে যান।

আরও পড়ুন

রাবি শিক্ষার্থীকে মারধর, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

পুলিশ জানায়, গারদখানায় নেওয়ার পর রুমে রেখে পুলিশ সদস্যরা বাইরে আসে। তবে ডাকাতের হাত অনেক চিকন ছিল, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হাতকড়া খুলে পালিয়ে যায়। গারদখানার একটি সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় তিনি দৌড়ে পালিয়ে যাচ্ছেন, তাৎক্ষণিক পুলিশ তাকে ধরতে ছুটে গেলেও আর পাওয়া যায়নি।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে গারদখানা থেকে আসামি পালিয়ে গেছে। সেখানে আমাদের পুলিশ ও কোর্ট পুলিশও ছিল। আমরা ওই আসামিকে ধরতে কাজ করছি।

এফএ/এএসএম