আন্তর্জাতিক ডেস্কনিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (২০ জুলাই) পার্লামেন্ট ভবন অভিমুখে হাজার হাজার মানুষের এই পদযাত্রা ঘিরে দিনভর উত্তেজনা বিরাজ করে। তবে বিক্ষোভকারীদের মূল দাবিগুলো সরাসরি নাকচ করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।গতকাল বেলা সাড়ে ১১টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে পৌঁছানোর আগেই রাজপথ উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অমিত শাহ পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধানদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। পুলিশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের নির্দেশ দেওয়া হলেও বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১০০ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মৃদু লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে।বিক্ষোভের মুখে কেন্দ্রীয় সরকার আলোচনার জন্য স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডাকে দায়িত্ব দেয়। নিট পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হলেও এর সিলেবাস ও আসন বণ্টন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থাকায় নড্ডাকেই আলোচনার জন্য উপযুক্ত মনে করে সরকার। বিকেলে সিজেপি প্রতিনিধিরা নড্ডার বাসভবনে গিয়ে ৩দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। তাদের দাবিগুলো ছিল–শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি।বৈঠক শেষে সরকারি সূত্রে জানা গেছে, জেপি নড্ডা আন্দোলনকারীদের কোনো আশ্বাস দেননি। উল্টো তিনি দ্রুত বিক্ষোভ তুলে নিয়ে স্বাভাবিক অবস্থা ফেরাতে সহায়তা করার আহ্বান জানান। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না এবং ক্ষতিপূরণের বিষয়েও কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই। সোনম ওয়াংচুকের মুক্তি নির্ভর করছে চিকিৎসকদের ছাড়পত্রের ওপর।সরকার এই আন্দোলনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছে। গোয়েন্দা তথ্যের বরাতে বলা হচ্ছে, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দল এই বিক্ষোভকে মদত দিচ্ছে। এদিকে দিল্লির এই অচলাবস্থার কারণে পার্লামেন্টের বাদল অধিবেশনের প্রথম সপ্তাহ পুরোপুরি পণ্ড হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।সূত্র: এনডিটিভি/
রাজনীতি
স্বাস্থ্যমন্ত্রী নড্ডার সঙ্গে সিজেপির বৈঠকে মিলল না আশ্বাস

শেয়ার করুন







