বায়ুদূষণের তালিকায় ১২৪টি দেশের মধ্যে আজ স্পেনের দুটি শহর রয়েছে। এ দুটি শহর হলো বার্সেলোনা ও মাদ্রিদ। অন্যদিকে, ঢাকা রয়েছে ১৫ নম্বরে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা ২৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্পেনের মাদ্রিদ রয়েছে ৬৫ নম্বরে এবং এই শহরটির দূষণ স্কোর ৫৬ আর স্পেনের বার্সেলোনা রয়েছে ৪৮ নম্বরে এবং এই শহরটির দূষণ স্কোর ৬৪। এই শহর দুটির বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
ঢাকার দূষণ স্কোর ১০২ এর অর্থ এখানকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বায়ু অস্বাস্থ্যকর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এসএনআর








