বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। গতকাল ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে ৩ জুলাই দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনার সময় বাতিল হয় ১৭টি ব্যালট। ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। এ ছাড়া সহ-সভাপতি পদে ইলিয়াস কোবরা ২১৬ ভোট ও ডিএ তায়েব ২৬০ ভোট (নির্বাচিত) পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে সুব্রত, সাংগঠিক সম্পাদক পদে সনি রহমান ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ চৌধুরী আবির (২৭২ ভোট), দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর (২২১ ভোট), সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক পদে মারুফ আকিব (২২৬ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল (২২১ ভোট) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত ১১ জন হলেন-আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।








