সরকার সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৫-এর বিভিন্ন ধারা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ দিতে পাঁচ সদস্যের আন্তঃমন্ত্রণালয় পরামর্শ কমিটি গঠন করেছে। এ বিষয়ে ২৯ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।