সংবাদপত্রই যেকোনো দেশের মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে সমাজের বিভিন্ন দুর্নীতিগুলো তুলে ধরা হয়। সমাজটা যাতে সুন্দরভাবে, নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়, সেই দিকনির্দেশনা সংবাদপত্রের মাধ্যমে মানুষ পেয়ে থাকে। এর মধ্যে কিছু অপসাংবাদিকতা রয়েছে। অবশ্যই সেটি পরিহার করা উচিত।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে টাঙ্গাইলে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রওশন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান/এসআর







