১৫০

প্যারাগুয়ের বিপক্ষে পেনালটি থেকে কিলিয়ান এমবাপ্পের করা গোলটি বিশ্বকাপে ফ্রান্সের ১৫০তম গোল। ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনার পর চতুর্থ দল হিসাবে এই মাইলফলক স্পর্শ করল তারা

১১

বিশ্বকাপের নকআউট ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ১১-তে নিয়ে গেলেন এমবাপ্পে

বিশ্বকাপে এ নিয়ে সাতবার ম্যাচ জেতানো গোল করলেন এমবাপ্পে। তার আগে এই কীর্তি ছিল শুধু পোল্যান্ডের কিংবদন্তি গ্রেগর্জ লাতোর

একাধিক বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আফ্রিকার প্রথম দেশ মরক্কো

বিশ্বকাপে এ নিয়ে চারটি নকআউট ম্যাচ জিতল মরক্কো। আফ্রিকার বাকি সব দল মিলিয়ে নকআউটে জিতেছে চারটি ম্যাচ

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম টানা পাঁচ ম্যাচ জিতল ফ্রান্স

১৯

বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ গোল এমাবপ্পের। ২০ গোল নিয়ে শীর্ষে মেসি

এবারের বিশ্বকাপে চারটি গোল বানিয়ে দিয়েছেন মরক্কোর ব্রাহিম দিয়াজ। বিশ্বকাপের এক আসরে চারটি অ্যাসিস্ট করা আফ্রিকার প্রথম ফুটবলার তিনি

কানাডার বিপক্ষে গোলের জন্য মাত্র পাঁচটি শট নিতে পারে মরক্কো। গত ৬০ বছরে এত কম শট নিয়ে আর কেউ বিশ্বকাপের নকআউট ম্যাচ জিততে পারেনি

আর্জেন্টিনার লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসাবে দুটি ভিন্ন বিশ্বকাপে সাত বা তার বেশি গোলের কীর্তি গড়লেন এমবাপ্পে

তিনটি ভিন্ন বিশ্বকাপের নকআউট পর্বে তিন বা তার বেশি গোল করা একমাত্র ফুটবলার এমবাপ্পে

৯৯

ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে মাত্র ৯৯টি সফল পাস দিতে পেরেছে প্যারাগুয়ে, বিশ্বকাপের নকআউট ম্যাচে যা সবচেয়ে কম

১০

প্রথম কোচ হিসাবে বিশ্বকাপের নকআউট পর্বে ১০টি ম্যাচ জিতলেন ফ্রান্সের দিদিয়ের দেশম

বিশ্বকাপে এক ম্যাচে একাধিক গোল করা মরক্কোর তৃতীয় ফুটবলার আজ্জেদিন উনাহি। কানাডার বিপক্ষে জোড়া গোল করেন তিনি