দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। বুধবার (২৪ জুন) দেশজুড়ে একযোগে ৭০০ ওয়ালটন প্লাজায় এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। ওয়ালটন প্লাজার নিয়মিত গ্রাহক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ এই সুবিধা গ্রহণ করেছেন।রাজধানীর মিরপুর মাজার রোড এলাকায় ওয়ালটন প্লাজায় ফিতা কেটে এই বৃহৎ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। এ সময় তিনি ওয়ালটন প্লাজার ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার’ প্রজেক্টের আওতায় গ্রাহকদের জন্য একটি বিশেষ হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯) উদ্বোধন করেন। এখন থেকে এই নম্বরে কল করে ওয়ালটন প্লাজার গ্রাহকেরা বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও সেবা নিতে পারবেন।মেডিকেল ক্যাম্পের আওতায় উপস্থিত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালিত হয়। ওয়ালটন প্লাজা থেকে সংগৃহীত এই রক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সেবায় ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ। রাজধানীর মূল অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন সারা দেশের সকল ওয়ালটন প্লাজার প্রতিনিধিরা।/
রাজনীতি
সারা দেশে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শেয়ার করুন







