সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ-সদস্য (এমপি) শরফ উদ্দিন খসরু শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দুবারের সংসদ-সদস্য ছিলেন। প্রথমবার ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির এবং পরে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসাবে সংসদ-সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেটের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি।
রাজনীতি
শরফ উদ্দিন খসরু

শেয়ার করুন







