যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘উইনিক্স’ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জুলাই) ভোরে পুটখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে এই মাদকের চালানটি জব্দ করেন। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে পুটখালী সীমান্তে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৮৬ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর ও নিবিড় অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে।/
রাজনীতি
শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় মাদক জব্দ

শেয়ার করুন







