সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর তরল জেলি পুশ করা ১ হাজার ৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। পরে জব্দকৃত এসব চিংড়ি জনসম্মুখে ধ্বংস করা হয়।

বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষকুড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে চিংড়ির ওজন বাড়াতে ক্ষতিকর তরল জেলি পুশ করে আসছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি চৌকস দল মহিষকুড়া এলাকায় অভিযান চালায়।

এই অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাফিউল ইসলাম।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে জেলি পুশ করার বিপুল পরিমাণ সরঞ্জাম ও তরল জেলিসহ ১৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনস্বাস্থ্য নিশ্চিতে জব্দকৃত এই ভেজাল চিংড়িগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।

সিপেঙ্গার গোলে এগিয়ে ডিআর কঙ্গো, চাপে ইংল্যান্ড

এ বিষয়ে র‍্যাব-৬ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশকৃত বিপুল পরিমাণ চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের রুখতে এবং জনস্বার্থে র‍্যাবের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

The post সাতক্ষীরায় জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি ধ্বংস করল র‍্যাব appeared first on ZoomBangla.