পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যুবক জিহাদ মজুমদার (২৫)। পরিবারের স্বপ্ন পূরণের আগেই এক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ খবর দেশে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন

লিবিয়া টু গ্রিস: বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে পরিচয় খুঁজছে দূতাবাস

নিহত জিহাদ মজুমদার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসহাক মজুমদারের ছেলে।

জানা যায়, প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান জিহাদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় শুক্রবার জেদ্দা শহরের একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এমআরএম