সিয়াটলে মুখোমুখি হয়েছিল সেনেগাল ও বেলজিয়াম। আফ্রিকার দেশটির খেলোয়াড়–সমর্থকদের স্বপ্নভঙ্গের হতাশায় ভাসিয়ে বেলজিয়াম শেষ হাসি হাসে। ইউরোপের দেশটি উঠে গেছে শেষ ১৬–তে। ব্যক্তিগত নৈপুণ্য, ভিএআর বিতর্ক, পেনাল্টি ও গোল ঘিরে পুরো ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। ম্যাচের কিছু মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।

বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া দুর্দান্ত একটি শট ঠেকিয়ে দিচ্ছেন
বল দখলের লড়াইয়ে বেলজিয়ামের টমাস মুনিয়ে এবং সেনেগালের ইসমাইলা সার ও ল হাজি মালিক দিউফ
সেনেগালের ইসমাইলা সারের মাথা দিয়ে দারুণ এক চেষ্টা
বেলজিয়ামকে পেনাল্টি দেওয়ায় রেফারির সঙ্গে তর্কে জড়ান সেনেগালের ইসমাইলা সার
বলের লড়াইয়ে সেনেগালের নিকোলাস জ্যাকসন ও বেলজিয়ামের আমাদু ওনানা
পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন সেনেগালের খেলোয়াড়েরা
গোল করার পর সতীর্থদের নিয়ে বেলজিয়ামের ইউরি টিলেমান্সের উদ্‌যাপন
বিশ্বকাপ থেকে বিদায়ে হতাশ সেনেগালের লামিনে কামারা ও মুসা নিয়াখাতে