২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে সুন্দর গোল নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু করেছে ফিফা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভক্তরা ১২টি মনোনীত গোল থেকে নিজেদের পছন্দের গোলে ভোট দিতে পারবেন।

মনোনীত তালিকায় গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের অসাধারণ গোল রয়েছে। ড্রিবল, দূরপাল্লার শট এবং ম্যাচ নির্ধারণী গোল-সব ধরনের মুহূর্তই জায়গা করে নিয়েছে এই তালিকায়।

আরও পড়ুন

হৃদয়ভাঙা কান্নার পর অবসরের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের ১-০ জয়ে অতিরিক্ত সময়ে করা ফেরান তোরেসের শিরোপা নির্ধারণী গোলও মনোনয়ন পেয়েছে। নিকো উইলিয়ামসের পাস থেকে করা সেই গোলেই স্পেন জিতে নেয় তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

রানার্সআপ আর্জেন্টিনা তালিকায় রয়েছে দুটি গোল নিয়ে। লিওনেল মেসি গ্রুপপর্বে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ জয়ে নিজের হ্যাটট্রিকের প্রথম গোলের জন্য মনোনীত হয়েছেন। হুলিয়ান আলভারেজ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দূরপাল্লার দুর্দান্ত গোলের জন্য জায়গা পেয়েছেন।

আরও পড়ুন

লাউতারো মার্টিনেজ / ‘মাঠে নেমে দলকে সাহায্য করতে পারলে ভালো লাগতো কিন্তু তা হয়নি’

এছাড়া দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে কেপ ভার্দের হয়ে করা সিডনি লোপেস কাবরালের অসাধারণ দূরপাল্লার গোলও মনোনীত হয়েছে।

ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটের ভিত্তিতেই নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের সেরা গোল।

অন্যান্য মনোনীত গোলগুলো করেছেন:
• জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
• আরলিং হালান্ড (নরওয়ে)
• কেরিম আলাজবেগোভিচ (বসনিয়া ও হার্জেগোভিনা)
• উইলসন ইসিদোর (হাইতি)
• এলাইজা জাস্ট (নিউজিল্যান্ড)
• দাইজেন মায়েদা (জাপান)
• কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
• এলদর শোমুরোদভ (উজবেকিস্তান)

আরআর/এমএমআর