ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ‘শিক্ষক-কর্মচারী’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

এক নজরে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৩০ জুন ২০২৬ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: ঢাকা
  • বয়স: ৩১ জুলাই ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ১ ও ২ নং পদের জন্য ৮০০ টাকা, ৩ নং পদের জন্য ৫০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।

লিখিত পরীক্ষা: সকল পদের লিখিত পরীক্ষা ৮ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

এমআইএইচ