বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তি জীবন নিয়ে দর্শকের আগ্রহ কম না। আর তাদের আলোচনার মাঝে প্রায় সময় উঠে আসে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহার নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর তার কঠিন সময় এবং বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।
গৌতম সাহা জানান, অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জনের বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। গুঞ্জনটি সত্য হলে তিনি অপুকে শুভকামনা জানাবেন, আর মিথ্যা হলেও অবাক হবেন না। তার মতে, অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও শক্তিতেই জীবনে এগিয়ে যেতে সক্ষম।
তিনি বলেন, অর্থ বা সাফল্যই জীবনের সব সুখ নয়। একজন নারী হিসেবে অপু বিশ্বাসেরও একটি সুন্দর সংসার পাওয়ার অধিকার রয়েছে। বাবা-মাকে হারানোর পর ছোট ছেলে জয়কে নিয়ে নতুনভাবে সুখী হওয়ার সুযোগ তার প্রাপ্য বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাসের কঠিন সময়ের কথাও তুলে ধরেন গৌতম। তার দাবি, সেই সময়ে অপুকে মানসিকভাবে শক্ত রাখতে তিনি রাতের পর রাত কথা বলেছেন, সাহস জুগিয়েছেন এবং অভিনয়জীবনে ফিরে আসার জন্য পাশে ছিলেন। পরে তৃতীয় ব্যক্তির কারণে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলেও জানান তিনি।
বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ: জন এফ ড্যানিলোভিচ
অন্যদিকে, বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক প্রতিষ্ঠিত নায়িকার সঙ্গে কাজ করলেও, বুবলীর মতো সহযোগিতাপরায়ণ শিল্পী খুব কম দেখেছেন বলে মন্তব্য করেন তিনি। কাজের প্রতি বুবলীর আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব তাকে মুগ্ধ করেছে বলেও জানান এই ফ্যাশন কোরিওগ্রাফার।
The post সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর কতটা সত্যি? মুখ খুললেন গৌতম appeared first on ZoomBangla.







