ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হলো এমন একটি সুরক্ষা কবচ তৈরি করা, যা অপ্রত্যাশিত পরিস্থিতিতেও দীর্ঘদিনের পরিকল্পনাকে সুরক্ষিত রাখে। এ কারণেই বিশ্বজুড়ে অনেক আর্থিক পরিকল্পনাবিদ ইন্স্যুরেন্সকে শুধু একটি আর্থিক পণ্য নয়, বরং স্মার্ট আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচনা করেন। এ ক্ষেত্রে সবার মধ্যে অনন্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ম্যানেজমেন্ট কনসালট্যান্ট ও পার্সোনাল ফাইন্যান্স কনটেন্ট ক্রিয়েটর নাজমুল আরেফিন তারেক বলেন, আমার কাছে ইন্স্যুরেন্স এমন একটি ব্যবস্থা, যা কোনো মেডিকেল ইমার্জেন্সি বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে অন্য আর্থিক সম্পদগুলোকে ঝুঁকির মুখে পড়া থেকে রক্ষা করতে সাহায্য করে। দীর্ঘদিন তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কর্মরত ছিলেন। তারেকের মতে, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সকে বেছে নেওয়ার পেছনে আগের ইতিবাচক সেবা-অভিজ্ঞতা, ডিজিটাল যোগাযোগব্যবস্থা এবং দাবি নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কে ধারণা তার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। সংবাদ বিজ্ঞপ্তি।