২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আজ বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। এবারের বিশ্বকাপে ক্রিশিয়ানো রোনাল্ডোর সবচেয়ে কঠিন পরীক্ষা নেবে লামিনে ইয়ামালের স্পেন। লা রোহাদের বিপক্ষে অবশ্য পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোর রেকর্ড তেমন সুখকর নয়। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনাল্ডো এ পর্যন্ত তার ক্যারিয়ারে স্পেনের মুখোমুখি হয়েছেন দশবার। তাতে পর্তুগালের জয় মাত্র দুই ম্যাচে। সেই দুটি জয় আসে ২০০৪ এবং ২০২৫ সালে। বাকি আট ম্যাচে হয় জিতেছে স্পেন নয়তো ড্র হয়েছে।