স্পেনে বেড়াতে গেলে আপনি উজ্জ্বল পোশাক পরা নারী খুব কমই দেখতে পাবেন। কিন্তু সবখানে উজ্জ্বল চেহারার নারী দেখতে পাবেন। তাঁদের ত্বকের স্বাভাবিক উজ্জ্বল রং এবং চমৎকার শারীরিক গঠনের পেছনে লুকানো রহস্য হচ্ছে নাচ এবং নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস। এ ছাড়া স্প্যানিশ নারীরা আর কী করেন, যে কারণে তাঁরা সবখানে রূপের আলো ছড়িয়ে যান? জেনে নিন, স্প্যানিশ নারীদের উজ্জ্বল ত্বকের রহস্য—

হ্যাঁ, পানি অবশ্যই কুসুম গরম হতে হবে! স্পেনে শরীর আর্দ্র রাখাটা একটু কঠিন। স্প্যানিশ নারীরা দিনে অন্তত এক গ্লাস কুসুম গরম পানি পান করার পরামর্শ দেন। কারণ, এটি রক্ত ​​সঞ্চালন উন্নত করে।

স্পেনকে চমৎকার সামুদ্রিক খাবারের আঁতুড়ঘর বলা হয়। এসব খাবার খনিজ, ভিটামিন ও মাছের তেলে ভরপুর থাকে। এই খাদ্যাভ্যাস হার্ট অ্যাটাক, অতিরিক্ত ওজনের ঝুঁকি এবং ফাস্ট ফুডের কারণে মানুষ যেসব স্বাস্থ্য সমস্যায় ভুগছে, তার অনেকগুলো প্রতিরোধ করে।

স্প্যানিশ সুন্দরীরা রোজ সকালে বাজার থেকে কিনে আনা তাজা ফল দিয়ে নাশতা করতে ভালোবাসেন। কারণ, তাঁরা জানেন, মখমলের মতো ত্বক পেতে ভিটামিন সি এবং এ অপরিহার্য। তাই তাঁরা নাশতার জন্য সঠিক ফল বেছে নেন। যেমন আম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। এটি ভিটামিন এ, সি, ই এবং বি৬-এ ভরপুর। স্প্যানিশ পেঁপেতে আরও বেশি ভিটামিন সি থাকে। শুধু ভিটামিন ‘এ’র ক্ষেত্রে এটি আমের চেয়ে পিছিয়ে। স্পেনে ডালিম আরও একটি জনপ্রিয় ফল। এটি আঁশ সরবরাহ করে এবং ভিটামিন বি১, বি২, বি৬ ইত্যাদিতে সমৃদ্ধ।

স্পেন ছিল বিশ্বের প্রথম জলপাই তেল রপ্তানিকারক দেশ। পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর চর্বি হওয়ায় এটি সেখানে একপ্রকার জাতীয় গর্বের খাবার। স্প্যানিশ নারীরা রান্না থেকে শুরু করে ম্যাসাজের তেল হিসেবে জীবনের প্রায় সব ক্ষেত্রে এটি ব্যবহার করেন। রূপচর্চায় তাঁরা সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ পছন্দ করেন। ত্বক ও চুল উভয়ের জন্য যেকোনো ধরনের মাস্কে তাঁরা হালকা গরম জলপাই তেল ব্যবহার করেন।

স্পেনের অনেক শহরে আপনি কমলাগাছে ঘেরা রাস্তা দেখতে পাবেন। এ ছাড়া লেবুজাতীয় ফলের সস এবং রস যে তাঁদের সামুদ্রিক খাবারের সেরা অনুষঙ্গ, তা আমরা জানি। তা ছাড়া ত্বকে তাজা লেবুর রস দিলে তা অনাকাঙ্ক্ষিত ট্যান দূর করে, ত্বক ফরসাসহ খুলে যাওয়া রোমকূপ সংকুচিত করে।

স্পেনের নারীরা সামুদ্রিক লবণ ত্বকের প্রাকৃতিক স্ক্রাব হিসেবে ব্যবহার করেন। তাঁরা সাধারণত এসপিএফ ২৫ যুক্ত খুব হালকা ফাউন্ডেশন ব্যবহার করেন। এটি তাঁদের মুখের সুন্দর ত্বক সূর্য থেকে রক্ষা করতে এবং বার্ধক্য বিলম্বিত করতে সহায়ক।

স্থানীয় স্প্যানিশ ফ্ল্যামেঙ্কো এবং আফ্রো-ক্যারিবিয়ান সালসা সেখানকার নারীদের সুন্দর রাখে। মাত্র একটি সালসা বা ফ্ল্যামেঙ্কো ক্লাসের পরেই অনুভব করবেন, আপনার কাঁধ সোজা হয়ে গেছে এবং দেহভঙ্গি সমান হয়ে গেছে। দুই বা তিনটি ক্লাসের পরে আপনি দেখবেন, আপনার হাঁটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। ১০-১৫টি ক্লাসের পরে শরীর আরও বেশি নমনীয় হয়ে ওঠে, ত্বকও জেল্লাদার হয়ে ওঠে। স্প্যানিশ নারীরা নিজেদের ভেতর থেকে যত্ন নিতে ভালোবাসেন, এটাই হয়তো তাঁদের কর্মশক্তি ও উদ্যমের প্রধান কারণ।

তাই স্প্যানিশ নারীদের মতো উজ্জ্বল ভাব আনতে তাঁদের মতো করে নিজেকে ভালোবাসুন। তাহলে আপনিও স্বাভাবিকভাবে সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবেন।

সূত্র: পিংক প্যানজিয়া