‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক নিশাত তাসনিম শুচি সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে ওয়ালটন ক্যাবলসের বাজার সম্প্রসারণ, বিপণন কৌশল এবং প্রবৃদ্ধি নিশ্চিতকরণে পরিবেশকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ‘পরিবেশকরাই ওয়ালটন ক্যাবলসের মূল শক্তি। তাদের মাধ্যমেই বিশ্বমানের ও নিরাপদ ক্যাবল গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে। নিরাপদ আবাসস্থল ও স্থাপনার জন্য ক্যাবল পণ্যের গুরুত্ব অপরিসীম। তাই আমরা আন্তর্জাতিক মানের ক্যাবল ও ইলেকট্রিক সল্যুশন উৎপাদন করছি।’পরিচালক নিশাত তাসনিম শুচি বলেন, স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ওয়ালটন ক্যাবলস এখন ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইয়েমেন ও নেপালসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তিনি আঞ্চলিক পর্যায়ে ব্র্যান্ডিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ ও ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ। জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।সম্মেলনে গত বছরে ক্যাবল বিক্রিতে বিশেষ অবদানের জন্য অর্ধশতাধিক পরিবেশককে পুরস্কৃত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
রাজনীতি
শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের জাঁকজমকপূর্ণ বার্ষিক সম্মেলন

শেয়ার করুন







