যৌথ সাংগঠনিক সভা করেছে রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৩ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো রাজশাহী অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৩ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিত হবে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬। আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভাটি আহ্বান করা হয়।

প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ বলেন, ‘রাস্তায় অনেক কাদা, সবাই ডিঙিয়ে যাচ্ছে। কিন্তু একজন সেখানে একটি ইট দিয়ে সবার চলাচল সহজ করে দিল—সেটিই হলো একজন বন্ধুর কাজ, বন্ধুসভা। শুদ্ধ চিন্তা আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।’

রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যৌথ সাংগঠনিক সভা।

কর্মপরিকল্পনা তুলে ধরে রাজশাহী বন্ধুসভার সভাপতি সোহান রেজা বলেন, ‘এ অনুষ্ঠানকে সফল করতে আমাদের দুই বন্ধুসভাকে এক হয়ে কাজ করতে হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন বলেন, ‘এই মেধাবী শিক্ষার্থীরা আমাদেরই ছোট ভাই-বোন। তাদের কৃতিত্বের অংশীদার হওয়াটা আমাদের জন্য অনেক গৌরবের। তারাই আমাদের ভবিষ্যতের আশার আলো।’

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রচার সম্পাদক শামীম হোসেন, ম্যাগাজিন সম্পাদক জোবায়ের ফাহিম হাসান, বইমেলা সম্পাদক এস এম ত্বা সীন জামান, কার্যনির্বাহী সদস্য জয়নাল হোসেন, বন্ধু মোসাদ্দেক হোসেন ও মাহাদী হাসান।

রাজশাহী বন্ধুসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি পরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, দপ্তর সম্পাদক সুশীল পাল, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ঔড়ব আজাদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইফরান নাসরিন ও অর্থ সম্পাদক নিশাত তাসনিম।

ম্যাগাজিন সম্পাদক, রাবি বন্ধুসভা