সুস্থ মানুষদেরকে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত দেখিয়ে ভুয়া চিকিৎসাপত্র দাখিল করে ও ব্যাংক অ্যাকাউন্ট খুলে সরকারের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সমাজসেবা কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের পর এ প্রতারণার কথা প্রকাশ্যে এসেছে।