খুব সকালে ম্যাট পেতে সে যোগ আসনে ব্যস্ত রয়
বডিটা ফিট রাখতে হবে এটাই শুধু শেষ তো নয়-
ভেজা ছোলার বাটির সঙ্গে আদার কুচি রাখতে হয়
রোদের আলো বডি পোড়ায় লোশন গায়ে মাখতে হয়
ডি ভিটামিন খুব জরুরি মিষ্টি রোদে বসতে হয়
ওজনটা আর বাড়ল নাকি এই হিসাবও কষতে হয়
জলের সাথে সল্ট হিমালয় মাঝে মাঝেই গিলতে হয়
দেশি শসার ফালি পেতে শসার বাকল ছিলতে হয়
স্বাস্থ্য রাখার ডামাডোলেই ঘুম আসনে যাইতে হয়
গুরু কাকাই দেখতে পেলে তুমুল বকা খাইতে হয়
সময় মতো খাওয়া ঘুম আর জল সাঁতারে ভাসতে হয়
এই জীবনে সুস্থ থাকার ফরমূলাতে আসতে হয়।








