আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার জামুরিয়া ইউনিয়নের সাধুর গলগন্ডা গ্রামে এ আয়োজন করা হয়েছে। আয়োজনকে কেন্দ্র করে দুপুর থেকেই শত শত মানুষ জড়ো হতে থাকেন। প্রায় ১ হাজার মানুষের জন্য এমন আয়োজন করা হয়েছে বলে আর্জেন্টিনার সমর্থকরা জানিয়েছেন। এ ছাড়া টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় ক্লাবে ক্লাবে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। শুধু ক্লাব বা সংগঠন নয়, বাড়ি বাড়িতেও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
স্থানীয়রা বলেন, ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষে আমরা ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও ফাইনাল উপলক্ষে ১ লাখ টাকা দিয়ে একটি গরু কিনেছি। এই আয়োজনের মাধ্যমে সবাই মিলে খেলা উপভোগ করব। আমরা প্রায়ই ১ হাজার লোকের আয়োজন করেছি।
আরও পড়ুন
ফেনীর ৪ স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল
আর্জেন্টিনার সমর্থক সিফাত বলেন, আশা করছি আজকে আর্জেন্টিনা বিজয়ী অর্জন করবে আমরা আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছি, উৎসব করতে গরু সবাই করে খাওয়া দাওয়া আয়োজন করেছি।
আরেক সমর্থক মিলন মিয়া বলেন, আমরা গ্রামবাসী ও যুব সমাজের উদ্যােগে ফাইনাল খেলার উদ্দেশ্য উৎসব পালন করছি। আমরা সবাই মিলে একত্রে আনন্দ ভাগাভাগি করতে পারি, সে জন্য গরু জবাই করে খাওয়ার আয়োজন করেছি।
জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আজকে বিশ্বকাপের আর্জেন্টিনা ফাইনাল খেলা। খেলার বিজয়ী নিশ্চিতের লক্ষ্যে দোয়া কামনা করছি। একই সঙ্গে আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছে তারা গরু জবাই করে রাতে খিচুর মাংসের মানুষের আয়োজন করেছি। গ্রামবাসী খেলা উপভোগ করবো এবং খিচুড়ি মাংস খাবো।
আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এএসএম








