রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দিনদুপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহতের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) র্যাব-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাঈদ মাহমুদ সাদান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানাননি তিনি।
আরও পড়ুন
গুলশানে ময়লার ডিপো নিয়ে বিরোধে গুলি, রিসোর্ট থেকে গ্রেফতার ৩
সাঈদ মাহমুদ সাদান বলেন, ওই ঘটনায় মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বিকেলে মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
টিটি/ইএ








