ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য কবিন্দ্র জানান, পাট কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








