* আরটিভিতে আজ বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘নিরন্তর’। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চনসহ অন্য শিল্পীরা। রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’। এতে অভিনয় করেছেন জোভান, শবনম ফারিয়া প্রমুখ।
* এনটিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘রক্ত’। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘৭ কিলো ১ গ্রাম’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া ইসলাম, মীম চৌধুরী, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, ঝুনা চৌধুরী, শফিক খান দিলু, ম আ সালাম, পংকজ মজুমদার, জেবুন্নেসা সোবহান, শেখ স্বপ্না, রাশেদা আঁখী, সাবিনা রনি, জান্নাতুল স্বর্ণা, রিপা রঞ্জনা, মনীষা শিকদার, মারুফ মিঠু প্রমুখ।
* দীপ্ত টিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘পরম্পরা’। পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্প নাটকটি নির্মিত হয়েছে।








