* জিটিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। ইকবাল খন্দকারের উপস্থাপনায় এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন কবি, উপস্থাপক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

* আরটিভিতে আজ বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘সবার উপরে প্রেম’। এতে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘সিনথিয়া ফ্যাশন’। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানিয়া বৃষ্টি প্রমুখ।

* দীপ্ত টিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘তুমি আমার মনের মানুষ’। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস। রাত ১০টায় প্রচার হবে ড্রামা সিরিজ ‘ভালবাসা ফিরে এলো’।

* এনটিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘লিপস্টিক’। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘মাছের কাঁটা’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মীম চৌধুরী, ঝুনা চৌধুরী, হাসিমুন প্রমুখ।