* আরটিভিতে আজ বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘তুই যদি আমার হইতি রে’। এতে অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘মিশন কোটিপতি’। এতে অভিনয় করেছেন আরশ খান, তানিয়া বৃষ্টি প্রমুখ।
* দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রূপনগর’। এতে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, সুমনা সোমা, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত চক্রবর্তী, মাহমুদুল ইসলাম মিঠু, স্বর্ণলতা, এমিলা হক, মুকুল সিরাজ, অবিদ রেহান ও তানভীর মাসুদসহ অনেকে।
* এনটিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘আশা আমার আশা’। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘পূর্ণতা’। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি, মাসুম বাশার, মিলি বাশার, পাপিয়া, রিমু প্রমুখ।
* জিটিভিতে আজ (রোববার) রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি-অনির্বাণ’। কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন রবীন্দ্র সংগীতশিল্পী অণিমা রায়।








