গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডে খাজা বাবা জামে মসজিদ-সংলগ্ন তুরাগ নদে এ দুর্ঘটনা ঘটে।