টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দ্রুত বাড়ছে তুরাগ নদীর পানি। সোমবার (১৩ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর সেতুর নিচে পানি উন্নয়ন বোর্ডের স্থাপিত সেন্টিমিটার স্কেলে পানির উচ্চতা নির্ধারিত ১৭ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে দেখা গেছে। পানি বৃদ্ধির এ পরিস্থিতিতে নদীর দুই তীরজুড়ে ভাঙনের আশঙ্কা এবং মাছের খামার রক্ষার দুশ্চিন্তায় দিন কাটছে হাজারো মানুষের।