রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার (১০ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ ওই থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- উজ্জ্বল শেখ (৩১), মো. ওসমান আলী (২২), মো. সোহান হাওলাদার (২৮), মো. রিফাত (২১), মো. তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুয়ান্না (১৯), মো. মঞ্জুরুল আলম শিমুল (২২), মো. তানভির (১৯), মারুফ আহম্দে অন্তর (২০), মো. সোহাগ (২৫), মো. জুয়েল (৩৫), মো. আরিফুল ইসলাম (৩৬), মো. অকিন (৩৯), মারুফ (২০), মো. অন্তর (২০), মো. রহিদুল ইসলাম (২০), মো. রাব্বি (২৩) ১৭। মো. ইবনে আদম (৩৫), মো. আলাল শেখ (২৫), মো. নুর আলিফ (১৯) ও আবু সালেহ মো. মুছা ওরফে সাগর ।
এসময় তাদের হেফাজত হতে একটি স্টিলের চাপাতি ও একটি স্টীলের চাকু উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, একই সময়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- এস এম মিরাদুজ্জামান ওরফে জামান চৌধুরী (৫০), মো. সোহাগ মিয়া (১৯), মো. ইয়াসিন (২১), মো. রকিবুল ইসলাম (২৮), মো. শাওন (২০), নিলয় মল্লিক (২৩), রাকিবুল ইসলাম (১৯), মো. মনির হোসেন (২৫), মো. শাহিন আলম (৪১), মো. আল আমিন (৪০), মো. রাকিব হোসেন (১৯), মেহেদী হাসান মোর্শেদ (২২), আল-আমিন হাওলাদার (২৫), সুজন মিয়া (২৫), মো. জুবায়েদ মিয়া (২৫), শরিফ আহাম্মেদ (২৩) ও মেজবা উদ্দিন (১৯)।
তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস








