রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

গ্রেফতাররা হলো- মো. মনিরুল ইসলাম (২৪), দেবাশীশ রায় (৪১), মো. রাসেল হোসেন (৩৬), বিল্টন দে (৩২), মামুন পেদা (৩৬), মো. মাসুদ হাওলাদার (২৫), আরিফ খাঁ (২৮), শাকিল (২৬), মো. সাজ্জাদ হোসেন জেবিন (৩০), মো. জাহাঙ্গীল আলম সুজন (৩৫), মো. নজরুল ইসলাম (৩২), মো. রাব্বি (৩০), মো. রাব্বি ওরফে ডিব্বা রাব্বি (২৭), মো. ওমর ফারুক (২১), মেহেদী হাসান আশিক (২১), মুন্না (২১), রাফি (১৯), আরিফ (২৪), রাকিব হোসেন (২৫), মো. রনি, রাব্বি (১৯), হৃদয় খাঁ (২৭), মো. মাহিন (৩২), আবুল কেরামত মো. জোনায়েদ ও মো. রায়হান।

নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার (৩ জুলাই) যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে যাত্রবাড়ী থানা পুলিশ।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে ছয় জনকে নিয়মিত মামলায়, তিন জনকে পুরাতন মামলায়, দুই জনকে পরোয়ানা মূলে এবং ১৪ জন কে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

কেআর/এমএএইচ/