রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

গ্রেফতাররা হলেন- মো. মিলন (৪৫), মো. আরিফ শেখ (১৯), মো. ইমরান হোসেন হাওলাদার (৩০), মো. ইউসুফ মিয়া (৩০), মো. মোক্তার মিজি (৩৪), মো. ইয়াসিন রহমান ওরফে খোকন (৩৮), মো. হৃদয় (১৯), মো. রমজান (৩০), মো. আব্দুল্লাহ (২০), মো. সাকিব (২৪), মো. রবিউল (২৪), মো. শহিদুল ইসলাম (১৯), মো. সাগর (১৯), মো. শিপন (২৬), মো. সুজন মিয়া (৩১), আয়েশা (২৫), রমজান শেখ (১৯), মোছা. শাহনাজ (৪৫), মো. রেজাউল করিম (২৬), মো. ইব্রাহিম (২০), মো. অমিত ফরাজি ওরফে নাজিম (২৫), মো. জিসান (২০), মো. নাজির উদ্দিন (৪৫), মো. শরিফ (৪০), আব্দুল গফুর (৬৩), মো. আনোয়ার হোসেন (৪০), মো. ইদ্রিস আলী (৩৫), মো. শাহীন (৩৮), মো. মনির (৪০), মো. উজ্জ্বল (৩৫), ইমন (২৫), মো. পারভেজ (৩০), আশিকুর শেখ ওরফে অহিদুল এবং মো. ছিয়াদ।

নিয়াজ মেহেদী বলেন, বুধবার (১৫ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারদের মধ্যে সাতজন নিয়মিত মামলায়, তিনজন পুরাতন মামলায়, দুইজন গ্রেফতারি পরোয়ানা মূলে, ২২ জনকে মোবাইল কোর্ট মোতাবেক গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেআর/এমএএইচ/