পারফরম্যান্সের সঙ্গে লুক নিয়েও এবারের বিশ্বকাপে সমান নজার কেড়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। রেশমের মতো সোনালী চুল তাঁর ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। ক্যারিয়ারের শুরুতে ছোট চুলে দেখা গেলেও সময়ের সঙ্গে ভাইকিং স্টাইলে কাটা লম্বা সোনালি চুলই হয়ে উঠেছে হলান্ডের সিগনেচার লুক।। কখনো হাফ-পনিটেল, কখনো স্লিক-ব্যাক বান, আবার কখনো খোলা চুলে মাঠে নামেন তিনি। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের মতোই হলান্ডের হেয়ারস্টাইলও আজ বিশ্বের অসংখ্য তরুণের ফ্যাশন অনুপ্রেরণা।

ক্লাসিক আন্ডারকাটে ২০১৭তে ভাইকিং তারকা
২০১৮–এ মোহক হেয়ারকাটে হলান্ড
শর্ট টেপার কাট, ন্যাচারাল ব্লন্ড ও স্লিক-ব্যাক স্টাইলে এই সময়ের হার্টথ্রব
২০১৯–এ ডিসকানেক্টেঢ আন্ডারকাটে হলান্ড
কোম্ব ওভার হেয়ারস্টাইল, ২০২০
মেসি ব্যাক ব্রাশে ২০২১ সাল
লং হেয়ারে ২০২২
পিগটেল হেয়ার স্টাইলে হলান্ড, ২০২৩
তারপর থেকে তাঁকে সবসময় সিগনেচার ভাইকিং হেয়ারকাটেই দেখা যায়
হাফ–স্লিক বানে নরওয়েজিয়ান স্ট্রাইকার
স্লিক বানে হলান্ড
এভাবে পারফরম্যান্স ছাড়াও নিজের সোনালি চুলে মুগ্ধতা ছড়িয়েছেন হলান্ড

ছবি: ইন্সটাগ্রাম