জাতিসংঘের সদস্যভুক্ত দেশের পুলিশপ্রধানদের পঞ্চম সম্মেলনে (ইউএনকপস-২০২৬) অংশ নিতে যুক্তরাষ্ট্র গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা। রোববার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ইউএনকপস ২০২৬ সম্মেলনে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন। আইজিপি ছাড়া প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
রাজনীতি
যুক্তরাষ্ট্র গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

শেয়ার করুন







