সৌদি আরবে এক বন্ধুর কাছ থেকে ১২০ রিয়াল ধার নিয়েছিলেন ভারতের কেরালার বাসিন্দা ইসমাইল। সেটা তিন দশকেরও বেশি সময় (১৯৯১ সালে) আগে। অস্পষ্ট কিছু স্মৃতি আর বহুদিনের পুরোনো প্রতিজ্ঞা পূরণের তাগিদ নিয়ে সেই বন্ধুকে খুঁজতে বেরিয়ে পড়েছিলেন ইসমাইল। তার কাছে না ছিল সেই বন্ধুর কোনো ফোন নম্বর, না ছিল ঠিকানা। কোনো তথ্য ছাড়াই ইসমাইল তার সাবেক সহকর্মী আরেক ভারতীয় এডলা লাচান্নার সন্ধানে নামেন। ৯ জুলাই তার পুরোনো বন্ধুকে তেলেঙ্গানার জাগতিয়াল জেলার ধর্মপুরীতে খুঁজে পান এবং কয়েক দশকের সেই ঋণ পরিশোধ করেন। এনডিটিভি।