বিশ্বকাপ ইতিহাসে এর আগে কখনো নকআউট রাউন্ডে লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দলের বিপক্ষে জয় পাওয়া হয়নি উত্তর আমেরিকা বা কনক্যাকাফ অঞ্চলের কোন দেশের।

ইকুয়েডরের বিপক্ষে সেই অভিশাপ থেকে তাদেরকে মুক্ত করলো মেক্সিকো। বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে তাদেরকে ২-০ গোলের ব্যবধানে হারালো মেক্সিকো। সেই সাথে অভিশাপ থেকে মুক্ত হলো তাদের অঞ্চল।

চার ম্যাচে চার জয়, একটিও গোল হজম নয়, আর নিশ্চিত হয়েছে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট। দুর্দান্ত পারফরম্যান্সে এবারের বিশ্বকাপে মেক্সিকো প্রশংসা কুড়াচ্ছে সবার। মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ের পর সেই প্রশংসা আরও বেড়েছে।

বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে পাঁচবার কনক্যাকাফ অঞ্চলের দলের বিপক্ষে লাতিন আমেরিকা অঞ্চলের দলগুলো মুখোমুখি হয়েছিল। একবারও তাদেরকে হারাতে পারেনি কনকাকাফ অঞ্চলের দেশগুলো।

১৯৩০ সালে আর্জেন্টিনা ও ১৯৯৫ সালে ব্রাজিলের বিপক্ষে হেরেছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে ২০০৬, ২০১০ সালে আর্জেন্টিনার বিপক্ষে এবং ২০১৮ সালে ব্রাজিলের বিপক্ষে নক আউটে পরাজয় বরণ করে মেক্সিকো।

আরআর/আইএন