স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ২৪ এর অভ্যুত্থানের পর বাংলাদেশ কার্যত সংবিধান থেকে বিচ্যুত হয়ে যায়। ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। এই সময়টাকে আপনি সংবিধানের কোন ধারায় ব্যাখ্যা করবেন?

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় পঞ্চগড়ের বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কিস্তির টাকা তুলতে এসে শিশুকে ধর্ষণ, এনজিওকর্মী আটক

আখতার হোসেন বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার করার কোনো বিধান ছিল না সংবিধানে। ৫ তারিখের পর আমরা এই সংবিধানের ঘের থেকে বেরিয়ে সংশোধনী না করে সংস্কারের মধ্য দিয়ে নতুন একটা সংবিধান করতে চেয়েছিলাম।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট অবৈধ হলে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও অবৈধ। গণভোট সাংবিধানিক না অসাংবিধানিক এই খেলা দেখাইতে আসবেন না।

আরও পড়ুন

নিখোঁজ শিশুর মরদেহ মিললো রাজমিস্ত্রীর ঘরে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

বোদা উপজেলা এনসিপির সদস্যসচিব শিশির আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপি কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান মুজাহিদ এমপি, জেলা এনসিপির সদস্যসচিব দিলদার দেলদার হোসেনসহ এনসিপির স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভায় এনসিপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এফএ/এএসএম