বাংলার ঐতিহ্যবাহী রান্নার তালিকায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নাম এলেই চোখের সামনে ভেসে ওঠে নানা রকম রাজকীয় ও অভিজাত পদ। সেসব ঐতিহ্যবাহী রেসিপির মধ্যেই একটি বিশেষ নাম সুরাটি মিঠা কাবাব। নামের মতোই এই কাবাবের স্বাদে রয়েছে মৃদু মিষ্টতা, কোমল মসলার সুবাস এবং নরম, রসালো চিকেনের অনন্য সংমিশ্রণ। সাধারণ ঝাল কাবাবের তুলনায় এটি অনেকটাই আলাদা। ভালো খবর হলো, খুব সহজ উপকরণেই এই ঐতিহ্যবাহী পদটি ঘরেই তৈরি করা যায়।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে সুরাটি মিঠা কাবাব যেভাবে তৈরি করবেন-

jago

উপকরণ

  • মুরগির মাংস আধা কেজি
  • পেঁয়াজ মিহি কুচি ১টি
  • আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
  • লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়া ১ চা চামচ (এলাচ, দারুচিনি, লবঙ্গ)
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • কাজুবাদাম ও পেস্তা বাদাম বাটা ২ টেবিল চামচ
  • চিনি ২টেবিল চামচ
  • কিশমিশ ১ টেবিল চাচমচ
  • কেওড়ার জল সামান্য
  • লবণ স্বাদমতো
  • তেল বা ঘি ভাজার জন্য পরিমাণমতো 

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে মুরগির মাংসের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাংসের সঙ্গে টক দই, আদা বাটা, রসুন বাটা এবং সামান্য লবণ মিশিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এতে মাংস আরও নরম হবে এবং মসলার স্বাদ ভালোভাবে ভেতরে ঢুকে যাবে।

এরপর একটি প্যানে ঘি বা তেল গরম করে ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন। মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে এলে এবং টুকরোগুলো নরম হতে শুরু করলে এতে কাজুবাদাম বাটা, পোস্ত বাটা ও পেঁয়াজ বেরেস্তা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ধীরে ধীরে নাড়তে থাকুন।

আরও পড়ুন

চালকুমড়া দিয়ে বানান চিংড়ির তরকারি

এবার এতে পরিমাণমতো চিনি বা মধু এবং গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে দুধ ঢেলে নেড়ে দিন। প্যান ঢেকে অল্প আঁচে কয়েক মিনিট রান্না করুন, যাতে দুধের ঘনত্ব, মসলা ও মিষ্টি স্বাদ মুরগির মাংসের ভেতরে সুন্দরভাবে মিশে যায়।

আরও পড়ুন

চালকুমড়া দিয়ে তৈরি করুন ভিন্ন স্বাদের মালাই মোরব্বা

ঝোল মাখামাখা হয়ে এলে এবং মাংস সম্পূর্ণ সিদ্ধ হলে চুলা বন্ধ করে নামানোর আগে সামান্য কেওড়ার জল ছড়িয়ে দিন। এতে কাবাবে মনোমুগ্ধকর সুগন্ধ ও রাজকীয় স্বাদ যোগ হবে।
গরম গরম সুরাটি মিঠা কাবাব পোলাও, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন। চাইলে পাশে সালাদ, লেবুর টুকরো ও পুদিনার চাটনি রাখলে স্বাদ আরও বেড়ে যাবে।

এসএকেওয়াই