নবনির্বাচিত সভাপতি মো. এনায়েত হোসেন এবং মহাসচিব এ এস এম হাফিজুর রহমান নিক্সনের নেতৃত্বে দ্য ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব নিয়েছে।

রোববার (২৮ জুন) নবনির্বাচিত নেতারা সংগঠনটির দায়িত্ব নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দায়িত্ব নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আইটিইটিকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন সভাপতি এনায়েত। সংগঠনটির ১৫তম নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন তিনি। আর মহাসচিব নিক্সন ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন সুমায়েল মল্লিক।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে ২৭টি পদের মধ্যে ২৫টিতে ভোটগ্রহণ শেষে শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা। এবারের নির্বাচনে সব পদেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম।

নির্বাচিত অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ, মোহাম্মদ শাহিনুল হক ও মো. আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মো. সাজেদুল হক শালুক ও রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মইদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জাহিদুর রহমান আনিস, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. ফয়সাল হোসেন, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক তাসবিদুল ইসলাম দিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দ্র শেখর দাশ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন।

সেই সঙ্গে নির্বাচিত হয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ এস এম আসিক ইসতিয়াক, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, নিয়োগ ও বিনিয়োগ সম্পাদক মো. আরিফুর রহমান খান জিসান, সমাজকল্যাণ সম্পাদক মো. আরফান আলী পিকে, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. মাহমুদুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক মো. ফারুকুল ইসলাম জনি এবং মহিলা সম্পাদক পৃথ্বিলা কামাল।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. শরীফুল আমিন, মো. সাইদুর রহমান রবিন, মো. খালিদুল ইসলাম মিথুন, মঞ্জুস সাত্তার মো. রাসেল ও মুহাম্মদ উল্লাহ-আল ফেসানী।

নির্বাচন কমিশন জানায়, দুই হাজার ৬০০ ভোটারের মধ্যে এক হাজার ৬৯০ জন ভোট দেন। এবারের নির্বাচনে ২৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুটি প্যানেলের ৫১ প্রার্থী।

ইএইচটি/একিউএফ