ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন।
এসময় তিনি ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমের বিষয়ে অবহিত হন। পাশাপাশি ফাউন্ডেশনের সামগ্রিক কর্মকাণ্ড দেখে প্রশংসা করেন তিনি।
আরও পড়ুন
১০০ মিলিলিটারের মিনিপ্যাকে ভোজ্যতেল বিক্রির দাবি
ফাউন্ডেশনের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যশিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ব্যাংকের সামগ্রিক সুনাম ও মূল্যবোধ ধারণ করে পরিচালিত হওয়ায় তিনি প্রশংসা করেন। এছাড়া তিনি আইবিএফের উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন
সরকারি পাঁচ প্রতিষ্ঠানকে ২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
এসময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার মো. ফায়জুল কবীর ও ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেএসআর/








