ফ্রান্সে আজ পালিত হচ্ছে জাতীয় দিবস। ১৪ জুলাই উপলক্ষ্যে রাজধানী প্যারিসসহ দেশজুড়ে রয়েছে বর্ণাঢ্য আয়োজন। জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ভবন ও ঐতিহাসিক স্থাপনাগুলো।

জাতীয় দিবসের প্রধান আয়োজন হচ্ছে প্যারিসের অ্যাভিনিউ শঁজেলিজেতে ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজ। এতে অংশ নিচ্ছেন ফ্রান্সের স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা। থাকছে ফরাসি বিমানবাহিনীর প্রদর্শনী দল পাত্রুই দ্য ফ্রঁন্সের বিশেষ পরিবেশনা। দিনটি ঘিরে দেশজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও নানা আয়োজন করা হয়েছে। ফ্রান্স প্রতিনিধি।