আবারও নিজের জনপ্রিয়তা এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, বর্তমানে তার অনুমোদনের হার (অ্যাপ্রুভাল রেটিং) ৫৯ শতাংশে পৌঁছেছে। একই পোস্টে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের দাম কমছে এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্যও নিম্নমুখী।

সোমবার আল-জাজিরা এ খবর জানায়। পোস্টে ট্রাম্প লেখেন, আমার অ্যাপ্রুভাল রেটিং এখন ৫৯ শতাংশ। পাশাপাশি তিনি উল্লেখ করেন, তেল ও গ্যাসের দাম কমার সঙ্গে সঙ্গে অন্য পণ্যের দামও হ্রাস পাচ্ছে। তবে এই ৫৯ শতাংশ জনপ্রিয়তার দাবির পক্ষে কোনো নির্দিষ্ট জনমত জরিপ বা তথ্যসূত্রের উল্লেখ করেননি তিনি।