ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে মিসরের বিতর্কিত ও নাটকীয় পরাজয় নিয়ে চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। গত মঙ্গলবারের ওই ম্যাচে মিসর ৩-২ গোলে হেরে যাওয়ার পর দলটি ‘ডাকাতির শিকার’ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
এই হারের পরদিন থেকেই ম্যাচ পরিচালনাকারী রেফারি ও কর্মকর্তাদের নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরই মধ্যে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ম্যাচ রেফারির সিদ্ধান্ত এবং ভিএআর প্রযুক্তির ব্যবহার নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।
ওই ম্যাচের সবচেয়ে বড় বিতর্কের জায়গাটি ছিল দ্বিতীয়ার্ধে মোস্তফা জিকোর করা একটি গোল বাতিল হওয়া। বলটি জালে জড়ানোর ২০ সেকেন্ডের বেশি সময় আগে একটি ফাউল হয়েছিল—ভিএআর প্রযুক্তির সাহায্যে এমনটি দেখেই রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের গোলটি বাতিল করে দেন।
ম্যাচটিতে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩–২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২–০ গোলে এগিয়ে ছিল আফ্রিকার দলটি। কিন্তু এরপর ১৪ মিনিটের ভেতর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনা ৩ গোল করে।
নিউইয়র্কের বাসসেবার পরিকল্পনার উদ্বোধনে মিসরের হার প্রসঙ্গ
গতকাল বুধবার নিউইয়র্কবাসীর উদ্দেশে মেয়রের নিজস্ব ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচি নিয়ে কথা বলার সময় জোহরান মামদানি মিসরের পরাজয়ের প্রসঙ্গটি টেনে আনেন। দ্রুত বাসসেবা কীভাবে দৈনিক যাতায়াতে সাধারণ মানুষের মূল্যবান সময় বাঁচাতে পারে, মেয়র মূলত সেটিই বুঝিয়ে বলছিলেন।
মামদানি বলেন, ‘এখন আপনি যদি কাজে যাওয়ার জন্য বাস ব্যবহার করেন, তবে খুব দ্রুতই সময় বাঁচতে থাকবে। এ সেবা চালুর ছয় মাসের মধ্যে বাসে আপনার ২৪ ঘণ্টা সময় কম ব্যয় হবে। আর যখন এক বছর ঘুরে আসবে, তখন যাতায়াতের সময় থেকে আপনার দুই দিনের বেশি সময় বেঁচে যাবে।’
ম্যাচটিতে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩–২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২–০ গোলে এগিয়ে ছিল আফ্রিকার দলটি। কিন্তু এরপর ১৪ মিনিটের ভেতর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনা ৩ গোল করে।
মামদানি আরও বলেন, ‘এ বেঁচে যাওয়া সময়ের মানে হলো, আপনি পরিবারের সঙ্গে সকালের নাশতা খেতে পারবেন। এর মানে হলো, আপনার সন্তানের “লিটল লিগ” (ছোটদের বেসবল টুর্নামেন্ট) খেলায় বল আর স্ট্রাইক নিয়ে বিতর্ক করার মতো সময় পাবেন। এর মানে হলো, সন্তানের ঘুমানোর সময়ে আপনি বাড়ি ফিরতে পারবেন।’
মেয়র জোহরান মামদানি তাঁর বক্তব্যে আরও বলেন, ‘এর মানে হলো, আপনার বন্ধুদের সঙ্গে একমত হওয়া যে গতকাল (মঙ্গলবার) মিসর আসলেই ডাকাতির শিকার হয়েছে। সর্বোপরি, এর মানে হলো, নিউইয়র্কবাসীদের সেই মূল্যবান সময়টুকু ফিরিয়ে দেওয়া, যা তাঁদের কাছে মোটেও পর্যাপ্ত পরিমাণে নেই।’
ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে মিসরে যখন ক্ষোভ ও হতাশা ক্রমাগত বাড়ছিল, ঠিক তখন নিউইয়র্কের মেয়রের কাছ থেকে এমন মন্তব্য এল।
মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশ্ন
আর্জেন্টিনার কাছে হারের মাত্র কয়েক ঘণ্টা পরই রেফারি লেতেক্সিয়ের এবং তাঁর সহকারীদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে একটি অভিযোগ করে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফেডারেশনটি জানায়, রেফারিংয়ের সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থার সঠিক ব্যবহারে ব্যর্থতার বিষয়ে তারা কোনোভাবেই চুপ থাকতে পারে না।
—জোহরান মামদানি, নিউইয়র্কের মেয়রএর (নিউইয়র্ক সিটির নতুন বাসসেবা কর্মসূচি) মানে হলো, আপনার বন্ধুদের সঙ্গে একমত হওয়া যে গতকাল মিসর আসলেই ডাকাতির শিকার হয়েছে। সর্বোপরি, এর মানে হলো, নিউইয়র্কবাসীদের সেই মূল্যবান সময়টুকু ফিরিয়ে দেওয়া, যা তাঁদের কাছে মোটেও পর্যাপ্ত পরিমাণে নেই।বিবৃতিতে বলা হয়, ‘আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচটিতে যে ধরনের রেফারিং দেখা গেছে এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবস্থার যথাযথ ব্যবহারে যে ব্যর্থতা তৈরি হয়েছে, সেই বিষয়ে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন চুপ করে বসে থাকতে পারে না।’
ইএফএ আরও বলেছে, বেশ কয়েকজন ফুটবল বিশেষজ্ঞ এবং বিশ্লেষকও এমন কিছু বিতর্কিত মুহূর্তের কথা উল্লেখ করেছেন, যা সরাসরি ওই ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।
ফেডারেশনের মতে, বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এ ধরনের ঘটনা রেফারিংয়ের ন্যায্যতা, নিরপেক্ষতা ও ধারাবাহিকতা নিয়েই বড় প্রশ্ন তোলে।
ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া অবশ্য এখানেই থেমে থাকেনি। এ ফলাফলের পর মিসরের একজন তারকা ফুটবলার সরাসরি দাবি করেছেন যে এ বিশ্বকাপে ‘কারচুপি’ করা হয়েছে।
ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’কে দেওয়া সাক্ষাৎকারে এই তারকা প্রশ্ন তোলেন, কেন একটি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হলো, কেন সম্ভাব্য আরেকটি পেনাল্টির ঘটনা ভিএআরে যাচাই করা হলো না এবং ঠিক কী কারণে মিসরের গোল বাতিল করা হলো।








