বাগেরহাটের শরণখোলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার রাজৈর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কবির হাওলাদার ও তার স্ত্রী হালিমা বেগম। তাদের ৭ বছর ও দুই মাস বয়সি দুটি সন্তান রয়েছে।

দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই স্ত্রীকে হত্যা করে স্বামী কবির হাওলাদার আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, হালিমার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নাহিদ ফরাজী/এফএ/জেআইএম