জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন, বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থ নিশ্চিত করা অপরিহার্য। একইসঙ্গে এ প্রক্রিয়ায় গণমাধ্যমের স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।